ঝড়-বৃষ্টি হবে না, ভোট দেওয়া যাবে নির্বিঘ্নে


প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

আজ (মঙ্গলবার) ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ঢাকা বা চট্টগ্রামের কোথাও আজ ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অধিদফতর। ভোটাররা স্বচ্ছন্দে ভোট দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক আবদুল আলীম সোমবার বলেন, `মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে। ক্ষণিকের জন্য মৌসুমের এক পশলা বৃষ্টিও হতে পারে। তবে ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।`

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।