তিন সিটির নগরপিতা নির্ধারণের লড়াই শুরু
চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র হচ্ছেন কারা? এ প্রশ্নের উত্তর জানার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে `অরাজনৈতিক` এই নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থীদের `রাজনৈতিক` পরিচিতি প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। তিন সিটির নির্বাচন নিয়ে ক্ষমতাসীন সরকারি দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক কৌশলের যে লড়াই চলছে, তাতে নির্বাচনী ফল কার পক্ষে যায় সেটি এখন দেখার বিষয়। মঙ্গলবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে নগরপিতা নির্ধারণের ভোটগ্রহণ। চলবে বিকেল পর্যন্ত।
জনপ্রতিনিধি মনোনয়ন হলেও ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকেই যে প্রাধান্য দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। শুরুতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নানা সংশয় থাকলেও শেষ পর্যন্ত এ মহানগর এখন ভোটের জোয়ারে ভাসছে। অবশ্য অনেক রাজনৈতিক বিশ্লেষক এই নির্বাচনকে বিএনপির জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন।
এএইচ/আরআই