ভোট দিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট দিয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন মইনুল রোড এলাকার ভোটার হওয়ায় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারছেন না।
এএ/আরআই