সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ৩০ এপ্রিল ২০১৫

সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় তিনি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছাঁন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মাহবুব-উজ-জামান রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান। এর আগে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ঢাকা ছাড়ার আগে তার প্রেসসচিব ইহসানুল করিম বলেন, বুকের পাজরে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন বলে জানান তিনি। চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।