সাভার থেকে প্রতারক চক্রের ১০ সদস্য আটক


প্রকাশিত: ০৭:১৪ এএম, ৩০ এপ্রিল ২০১৫

বিভিন্ন অফারের কথা বলে ও ভিআইপি সিমের মাধ্যমে বিকাশ এ্যাকাউন্ট করার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার গভীর রাতে রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের ১০ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪ ব্যাটালিয়নের একটি চৌকস দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর পরিচালক (সিও) লে: কর্নেল শাহাবুদ্দীন খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বিভিন্ন কূটকৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নিয়ে আসছে লাখ লাখ টাকা। অভিযোগের ভিত্তিতে সাভার এলাকা থেকে এরকম একটি প্রতারক চক্রের ১০ সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর রোডস্থ র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।