মাস্টারপ্ল্যান করে নগর উন্নয়ন করা হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ৩০ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করে নগর উন্নয়ন করা হবে। এ লক্ষে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার পল্লী জনপদ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে।

বৃহস্পতিবার আইডিবিতে তিন দিনব্যাপী এক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভূমিকম্পের ভয়াবহতা রোধে আগামীতে ভবন নির্মাণের সময় ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হবে যাতে নেপালের মতো পরিস্থিতি না হয়। এছাড়া নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঢাকা, সিলেট, সৈয়দপুরের বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জাতির উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। গত ছয় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান করা হয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।