চসিক মেয়রকে বিসিবির অভিনন্দন


প্রকাশিত: ১০:৪৯ এএম, ৩০ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয় তাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও পরিচালকরা বিসিবির সহসভাপতি আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

এতে আ জ ম নাছিরের নগর পিতা নির্বাচিত হওয়ায় এ নবযাত্রায় তার সাফল্য কামনা করা হয়।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।