রাজধানীতে মাদকদ্রব্যসহ আটক ৩


প্রকাশিত: ১২:১২ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল, ২৫ বোতল বিদেশি মদ, ২৪ ক্যান বিয়ার জব্দ করে র‍্যাব-২ ব্যাটালিয়ন সদস্যরা। আটকরা হলেন- খোকন মিয়া (৩৬), শেখ ওমর শরীফ ওরফে রুবেল (৩৪) ও মো. হুমায়ুন কবির (২৫)।

র‍্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি জানান, র‍্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাদকের একটি বড় চালান আসবে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অবস্থান নেয় এবং বিকেলে ১টি সন্দেহভাজন প্রাইভেট কার আসা মাত্রই তা থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা করা হয়।

র‍্যাব-২ এর অপর আভিযানিক দল বৃহস্পতিবার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্প অঞ্চল ও বনানী এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৬০ বোতল ফেন্সিডিল, ২৫ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিদেশি বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়িকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে।

ভবিষ্যতে র‍্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান র‍্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।