বিসিএস ক্যাডারের দুই কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের (তথ্য-সাধারণ) দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক বেগম কামরুন নাহারকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (সিএসবি) সুপারিশ অনুযায়ী তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথারীতি পূর্ববর্তী পদে দায়িত্ব পালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
বিএ/আরআই