ঢামেকে কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কয়েদির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে হাসপাতালে ভর্তির পর আব্দুস সালাম (৪২) নামের ওই কয়েদির মৃত্যু হয়। সালামের কয়েদি নম্বর- ১৩৪০৩/১৫। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রবিউল ইসলাম জানান, শুক্রবার সকালে আব্দুস সালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আব্দুস সালাম দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সার ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
এএইচ/পিআর