যাত্রাবাড়িতে ভবন হেলে পড়েছে : সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০১ মে ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর লিচুবাগান এলাকায় সাত তলা একটি ভবন হেলে পড়েছে। এঘটনার পর ওই ভবনে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।  

শুক্রবার সকালে বাড়িটি হেলে পড়ে। বাড়ির নম্বর ৩৫/৫।
 
বাড়িটি হেলে পড়ার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে সকালেই একটি দল ওই ভবনে এস মাইকিং করে বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলে। পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারাও আছে। কেন ভবনটি হেলে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ছয় দিন আগে গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পে ভারত ও বাংলাদেশ কেঁপে ওঠে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।