নেপালের পাশে দাঁড়ানোর আহ্বান ডব্লিউএনএসও`র


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০১ মে ২০১৫

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালীদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটি।

শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি রাকেশ শাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটির সভাপতি কৌশিক সুর ।

ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটি’র যৌথ উদ্যেগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে অধ্যয়নরাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় চার হাজার নেপালি শিক্ষার্থীদের সংগঠন।

রাকেশ শাহ বলেন, ‘‘৭ দশমিক ৮ মাত্রা ভূমিকম্পে নেপালে অনেক মানুষ  নিহত ও আহত হয়েছে। অপূরণীয় ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে কয়েক লক্ষ নেপালি। তাই আমরা বাংলাদেশে অধ্যয়নরত নেপালের শিক্ষার্থীরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেভাবে পারেন আমাদের দেশের ক্ষতিগ্রস্থ মানুষকে সাহায্য সহযোগিতার করুণ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান বলেন, নেপাল বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র । বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় নোপাল এগিয়ে এসেছিল। দূরসময়ে  তাদের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব।’’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জন উদ্যোগের সদস্য সচিব তারিক হাসান,  ওয়ার্ল্ডওয়াইড নেপালিস স্টুডেন্ট অর্গানাইজেশনের সমন্বয়ক সুজানা রাউত, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রপিক সোসাইটি সভাপতি কৌশিক সুর ও সাধারণ সম্পাদক আ না ম ফখরুল আমিন প্রমুখ।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।