মহাখালীতে বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মহাখালীতে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার।
আহতদের ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের নাম-পরিচয় জানা যায় নি। আহতরা মহাখালী স্টাফ কোয়ার্টারের পাশে সাততলা বস্তিতে থাকতেন বলে জানান আবুল বাশার।
আবুল বাশার জাগো নিউজকে জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে পিতলের একটি বস্তু দেখে একে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করেন আহতদের একজন। এসময় ওই বস্তুটি বিস্ফোরিত হলে তার পাশে দাঁড়ানো আরও তিনজন আহত হন।
বস্তুটি পরীক্ষা করতে পুলিশের বোমা শনাক্তকারী একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান আবুল বাশার।
এআর/বিএ/আরআই