মিরপুরে হাসপাতাল থেকে পড়ে রোগীর মৃত্যু


প্রকাশিত: ১০:১২ এএম, ০২ মে ২০১৫

রাজধানীর মিরপুরের একটি কিডনি হাসপাতালের দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টায় মিরপুর-২ এর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটে এ ঘটনা ঘটে।

হাসপাতালের অ্যাডমিন অফিসার রফিকুল ইসলাম জানান, নজরুল বেলা ১২টায় দ্বিতীয় তলায় একজন ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে গ্রিলের ফাঁক দিয়ে তিনি নিচে পড়ে যান।

গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুবিনা ইসলাম নজরুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নজরুলের পরিবারের কেউ না থাকায় হাসপাতানের অ্যাডমিন অফিসার রফিকুলসহ আরেক কর্মকর্তাকে আটক করে রাখা হয়েছে বলে জানান তিনি।

এআর/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।