৬৩ পেরিয়ে গেল খেলাঘর


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৩ মে ২০১৫

দেশের সবচেয়ে পুরনো শিশু কিশোর সংগঠন খেলাঘর ৬৪ বছরে পা রাখল। শনিবার ছিল এই সংগঠনটির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সভা, পুনর্মিলনী এবং সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য পলি খালেদ, আবদুল মতিন ভূঁইয়া, প্রণয় সাহা, কামাল চৌধুরী, নিরঞ্জন অধিকারী প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।