কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৩ মে ২০১৫

খ্যাতনামা কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে কানাডায় ছেলের বাসায় অবস্থান করছেন।

মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। একুশে পদকপ্রাপ্ত এই কবি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ সাহিত্যচর্চায় বহু সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৯০টির বেশি। এ ছাড়াও তার অসংখ্য প্রবন্ধ, শিশু সাহিত্য রয়েছে। প্রবচন লেখক হিসেবেও কবি সুপরিচিতি।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।