সোনাদিয়ায় নৌকাডুবি : ৯ জেলে উদ্ধার


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৬ মে ২০১৭

ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের সোনাদিয়ায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরার নৌকার নয় জেলেকে উদ্ধার করেছে নৌ-বাহিনী ও স্থানীয়রা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার ভোরে নৌকাডুবির ঘটনা ঘটে। গভীর সমুদ্রে টহলরত নৌ-বাহিনীর জাহাজ ‘অতন্দ্র’ এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া নৌকা হতে নয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাটিতে মোট ১১ জেলে ছিলেন। বাকি দু’জনকে উদ্ধারে চেষ্টা চলছে।

আইএসপিআর জানায়, নৌ-বাহিনী জাহাজ ‘অতন্দ্র’ ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করে গভীর সমুদ্রের তলদেশ থেকে তুলে আনে। পরে নৌকাটি পেকুয়াতে আনা হয়।

এছাড়া নৌ-বাহিনীর জাহাজ ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জেপি/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।