শাহজালালে সোয়া দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক


প্রকাশিত: ০৬:২০ এএম, ১১ মে ২০১৫

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মালয়েশিয়া থেকে আগত আব্দুল জলিল (৩৮) নামের এক যাত্রীকে আটক করা হয়। সোমবার সকালে তাকে আটক করা হয়। জলিল মুন্সিগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস হাউজ সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম জানান, কুয়ালালামপুর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন জলিল। বিমানবন্দরে তার লাগেজ স্ক্যানিংয়ের সময় স্বর্ণগুলো ধরা পড়ে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা। জলিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সহকারী কমিশনার।

এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।