স্থল চুক্তির চূড়ান্ত অনুমোদনপত্র পাঠানো হবে : পঙ্কজ সরন
স্থল চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনপত্র দ্রুত বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরন।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরন আরও বলেন, ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সহযোগী মনোভাব সম্পন্ন। এর ফলে আগামীতে তিস্তা চুক্তি এবং ফারাক্কা চুক্তির ব্যাপারেও ভারতের অবশ্যই ইতিবাচক মনোভাব রয়েছে।
তিনি বলেন, এসব বিষয়ে পদক্ষেপ নিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। অল্প সময়ের মধ্যেই তার সফরের দিন তারিখ এবং অন্যান্য বিষয় জানানো হবে।
# ভারত-বাংলাদেশ সম্পর্কের কোনো সীমা নেই : পঙ্কজ সরন
শাহরিয়ার অনতু/এমএএস/আরআই