চানখারপুলে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
রাজধানীর চানখারপুল লেন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছেলে বিপ্লব চন্দ্র (২) আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম কাজলা রানি (৪০)। স্বামী খনিশিরের সঙ্গে চানখারপুল লেন নাজিমউদ্দিন রোড এলাকায় জমিদার বাড়ী ভাড়া থাকতেন তিনি।
খনিশিল জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাচ্চার চিৎকার শুনে ঘরের ভেতর যান কাজলা রানি। এরপর তাদের কোন সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরে গিয়ে তাদের দুইজনকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলা রানিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ।
জেইউ/এআর/আরএস/আরআইপি