যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধুর


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১১ মে ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শিকড় পরিবহনের একটি বাসের ধাক্কায় সুবিনা আক্তার (২০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবিনা আক্তারের স্বামীর নাম আজিজুল হক। তারা টাঙ্গাইল কালিহাতির বাসিন্দা বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, টাঙ্গাইল থেকে তারা সপরিবারে যাত্রাবাড়ীতে আত্মীয়ের বাসায় আসার উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন।

স্টেশন থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাওয়ার পথে শিকড় পরিবহনের একটি দ্রুতগামী বাস সুবিনা আক্তারকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দিলে তারা পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুবিনাকে মৃত ঘোষণা করেন।

জেইউ/এআর/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।