জয়ী বাঙালি তিন কন্যাকে মন্ত্রিসভার শুভেচ্ছা


প্রকাশিত: ০১:০১ পিএম, ১১ মে ২০১৫

ব্রিটেনের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপসহ তিন নারীর বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তাদের অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ব্রিটেনের নির্বাচনে তিন কন্যার বিজয় বাংলাদেশের জন্য ‘এক্সাইটিং’। এক সময় ব্রিটিশরা আমাদের শাসন করতো। এখন আমাদের বংশোদ্ভূতরা ব্রিটিশ পার্লামেন্টের রাজনৈতিক অংশীদার।

ভারতের সরকারকে অভিনন্দন: ভারতের সংসদে সীমান্ত চুক্তি পাস হওয়াকে ভারতের কেন্দ্রীয় সরকার, লোকসভা, ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সচিব বলেন, দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও কল্যাণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের সরকার, সংসদ ও জনগণকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।