রবি ও সোমবার বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৬ মে ২০১৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আগামী ১৭ মে রোববার ও ১৮ মে সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারতের বাণিজ্য ও শিল্প সচিব রাজীব খের-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে।

শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যেকার এই আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, স্থল শুল্ক স্টেশন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নবায়ন, সীমান্ত হাট ও অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।