ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে মাহিদুর-আফসারকে
চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর যুদ্ধাপরাধ মামলার রায় আজ বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সকাল পৌনে ৮টায় প্রিজন ভ্যানে করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত, মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত বছর ১ ডিসেম্বর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গত ২৪ নভেম্বর আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন তাদেরকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আটক দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করেছিল। ২৪ নভেম্বর এ আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল।
তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এআরএস/এমএস