রাজধানীতে বিয়ারসহ আটক ২
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২০ ক্যান বিয়ারসহ মাসুদ (৩০) ও একরামুল (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রোববার এপিবিএন সূত্র নিশ্চিত করেছে।
এপিবিএন-এর সিনিয়র এএসপি আমিরুল ইসলাম জানান, খিলক্ষেতে নিয়মিত তল্লাশি অভিযানকালে পাঁচ কার্টুনে মোট ৪২০ ক্যান বিয়ার জব্দ করা হয়।
তিনি জানান, আটক মাসুদ ও একরামুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান এপিবিএন-এর এ কর্মকর্তা।
জেইউ/এসকেডি/বিএ/পিআর