ভেনিসে পৌর নির্বাচনে বাংলাদেশি প্রার্থী


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৪ মে ২০১৫

ভেনিসে আসন্ন পৌর নির্বাচনে কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দ কামরুল সরোয়ার নামের এক বাংলাদেশি। আগামী ৩১ মে ভেনিসে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তিনি ফেলিসে কাস্সোন প্যানেলের হয়ে কমিশনার পদে লড়বেন।

এর আগে ইতালির রাজনীতিতে বাংলাদেশিরা খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেননি। কাজেই ইতালীয় রাজনীতিতে তার এ সূচনা দেশটিতে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের জন্য ইতিবাচক একটি দিক।

প্রচারণামূলক একটি বার্তায় কমিশনার প্রার্থী কামরুল সরোয়ার জানান, কমিশনার পদে নির্বাচিত হলে আগামীতে ভেনিসে বাংলাদেশি প্রবাসীদের সব রকম সমস্যা সমাধানে এগিয়ে আসবেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে ইতালিয়ান শিক্ষার পাশাপাশি নব প্রজন্মের মাঝে বাংলা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।

এসকেডি/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।