দেশে শিল্পকলার উন্নত ঐতিহ্য এসেছে কলকাতা থেকে : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৪ মে ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশে যখন পূর্বপাকিস্তানের ছিল তখন এদেশে শিল্পকলার উন্নত ঐতিহ্য কলকাতা থেকে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘২১তম জাতীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সে সময় বাংলাদেশে উন্নত এ ধারা আনতে নেতৃত্ব দিয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসান। তিনি বলেন, পূর্ব পাকিস্তান থাকতেই আমাদের শিল্পীরা এ ধারায় তাদের শিল্পচর্চা করেছে। তবে ব্যাপকতা লাভ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর।

২১ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি, ও বরেণ্য শিল্পী রফিকুন নবী বিশেষ অতিথি ছিলেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপত্বিতে একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাগত বক্তৃতা করেন।

২১তম জাতীয় এ প্রদর্শনীতে ২৬১ জন শিল্পীর মোট ২৭৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। তবে এ প্রদর্শনীতে আবেদন হিসেবে জমা পরেছিল ৬৯৯ জন শিল্পীর ১৬৬০টি শিল্পর্কম। প্রদর্শনী চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত্রি ৮টা র্পযন্ত (শুক্রবার ব্যতীত) প্রর্দশনী চলব। শুধু শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা র্পযন্ত প্রর্দশনী চলব।

২১তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০১৫ তে বিভিন্ন মাধ্যম ও ক্যাটাগরিতে মোট ১০টি পুরস্কার প্রদান করা হয়েছে। যার মধ্যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার” নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে রুহুল করিম রুমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ৩টি সম্মান সূচক পুরস্কার পেয়েছে মিঠুন কুমার সাহা, রুহুল আমিন তারেক ও শিমুল সাহা। বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার পেয়েছে আকব্দুল মোমেন মিল্টন। সোসাইটি ফর প্রমোশন অফ বাংলাদেশ আর্ট পুরস্কার পেয়েছে রাসেল কান্তি দাস। এবি ব্যাংক পুরস্কার আরিফ আল করিম। ভাষা সৈনিক গাজীউল হক পুরস্কার পেয়েছে ইফাত রেজওয়ানা রিয়া। দীপা খন্দকার পুরস্কার পেয়েছে সানাউল্লাহ ও আজিজুন্নেছা পুরস্কার পেয়েছে হাবিবা আক্তার পাপিয়া।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।