চীনের উদ্দেশ্যে যুব প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ


প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৪ মে ২০১৫

চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে ১শ’ সদস্যের একটি যুব প্রতিনিধি দল রোববার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধি দলটি আগামী ২৫ থেকে ২৯ মে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব নূমেরী জামান যুব প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ২৯ মে যুব প্রতিনিধিদল দেশে ফেরার কথা রয়েছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।