প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৪ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং। রোববার রাতে রাজধানীর গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দু`দেশের মধ্যে শিক্ষা ও বাণিজ্য বিষয়ে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা সফর করছেন লিউ ইয়ানদং। রোববার বিকেল সোয়া ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।