মালয়েশিয়ায় মুহিবুর রহমানকে সংবর্ধনা
মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে কুয়ালালামপুরের জালান ইম্বি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুহিবুর রহমান মানিক বলেন, মালয়েশিয়া সরকারের আইন মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে প্রবাসীদের। দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে সকল প্রবাসী বাংলাদেশিদেরকে সর্তক দৃষ্টি রাখতে হবে।
প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
মুহিবুর রহমান অ্যাসোসিয়েশনের নেতাদের দেশের কল্যাণে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়া, অ্যাডভোকেট আশিক আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমাদুল কবির, মাশুক আহমদ, নূর মিয়া, মেঘনা পার্কের পরিচালক আতিকুল ইসলাম শিমুল, যুক্তরাজ্য প্রবাসী দুদন আলী, সেলিম আহমদ, আখতার মিয়া, শফিউল আলম রোমন, ফয়সল আহমদ মুরশ আলী আকাশ প্রমুখ।
এসকেডি/একে