একগুচ্ছ উপহার নিয়ে আসছেন মোদি!


প্রকাশিত: ১১:১৮ এএম, ৩১ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্ববাসীকে দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন। যার মাধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধত্বপূর্ণ সম্পর্ক ফুটে উঠবে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে হিন্দুস্থান টাইমস জানায়, আগামী ৬ জুন বাংলাদেশ সফরে অাসবেন মোদি। অবস্থান করবেন ৭ জুন পর্যন্ত। এই সফরে ঐতিহাসিক স্থলসীমানা চুক্তি ছাড়াও নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে কয়েকটি চুক্তি স্বাক্ষর করবেন দু`দেশের প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজকে আরো সহজ করে দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চুক্তির ঘোষণাও দিয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, বহুল আলোচিত তিস্তা পানি বণ্টন চুক্তি নরেন্দ্র মোদির সফরের অংশ নয় তারপরও এ সমস্যা সমাধানে দু`দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোদির সঙ্গে সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে ভারত নাক গলাচ্ছে পশ্চিমা কুটনৈতিকদের এমন অভিযোগ উড়িয়ে দেন ভারতীয় কুটনৈতিকরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোগিতার কারণে গত তিন বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন কমে এসেছে, তেমনি দেশের অভ্যন্তরে জঙ্গি তৎপরতাও কমে এসেছে।

সম্প্রতি মোদি এক সাক্ষাতকারে বলেন, ভারত-বাংলাদেশ স্থলসীমানা চুক্তি ঐতিহাসিক। উন্নতি ও সমৃদ্ধি বন্ধু দেশগুলোর মাঝে ছড়িয়ে দেয়া আমাদের সরকারের লক্ষ্য আর সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

প্রতিবেদনে আরো বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে মোদি জামায়াত ইসলাম ও জঙ্গিবাদ নিয়ে ভারতের উদ্ধেগের কথা জানাবেন।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।