৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
দুই হাজার ১৮০টি পদের জন্য ৩৬তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রজ্ঞাপন জারির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনে ২৫০টি ও পুলিশে ১২০টি পদসহ জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৫৪২টি। টেকনিক্যাল ক্যাডারে পদ সংখ্যা ৭৪০টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে পদ আছে ৮৭১টি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুনের ১৪ তারিখ থেকে শুরু করে ২৩ জুলাই পর্যন্ত ৩৬তম বিসিএসের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।
বিএ/আরআইপি