জামায়াত নিষিদ্ধের বিল মন্ত্রী পরিষদে : সংসদে আইনমন্ত্রী


প্রকাশিত: ০১:৫২ পিএম, ০১ জুন ২০১৫

যুদ্ধাপরাধী দল হিসেবে আইন করে জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধের ব্যাপারে একটি বিল মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে। বিলটি মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পেলে সংসদে উত্থাপন করা হবে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এ সংক্রান্ত একটি প্রশ্ন উত্থাপন করেন তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য একটি মামলা করা হয়েছিল। নিবন্ধন বাতিল হচ্ছে, হবে বলে দীর্ঘ দিন ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু কবে নাগাদ হবে মন্ত্রীর কাছে জানতে চাই।

জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইনের সংশোধনী আনার কথা রয়েছে। এ সংক্রান্ত একটি বিলটি মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে সংসদে আসবে।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।