সংসদ অধিবেশন মুলতবি
জাতীয় সংসদের অধিবেশন ২ জুন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এ মুলতবি ঘোষণা করেন।
এরআগে সোমবার সাড়ে পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধী দল জাতীয় পার্টির অধিকাংশ এমপিরা উপস্থিত ছিলেন।
অধিবেশনের শুরুতেই সভাপতিমন্ডলি মনোনয়ন করা হয়। এরা স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর দেশের বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাব শেষে নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এটি চলমান দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল, আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে যোগদান করেন। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলমান সংসদ ৯ জুলাই পর্যন্ত চলবে।
# বাজেট অধিবেশন শুরু
আরএস/আরআইপি