মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা-কুমিল্লা ফ্রি বাস সার্ভিস


প্রকাশিত: ০২:৫১ এএম, ০২ জুন ২০১৫

মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকা-কুমিল্লা ফ্রি বাস সার্ভিস চালু হচ্ছে আজ (মঙ্গলবার)।  ঢাকা থেকে কুমিল্লা সড়কপথে বিনা পয়সায় মুক্তিযোদ্ধাদের যাতায়াতের সুবিধা দিতে চালু হচ্ছে `বাংলাদেশ শহীদ মিনার পরিবহন`। মঙ্গলবার বাংলাদেশ শহীদ মিনার পরিবহনের চারটি বাস গুলিস্তান থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করবে।

শিগগিরই আরও ছয়টি বাস চলাচল শুরু করবে। পর্যায়ক্রমে দেশের প্রতি জেলায় এ বাস সার্ভিস চালু করা হবে। ইতিমধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতিক্রমে যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে এই বাস সার্ভিস চালুর বিষয়টি অনুমোদন করা হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাস সার্ভিস চলাচল উদ্বোধন করবেন বলে জানা গেছে। প্রতিটি বাস ৪৫ সিটের।

পরিচয়পত্রধারী মুক্তিযোদ্ধা ছাড়া অন্যরাও এ বাসে চলাচল করতে পারবেন। তবে সে ক্ষেত্রে যাত্রীদের ঢাকা থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত একশ` টাকা ভাড়া গুনতে হবে। এ ছাড়া প্রতিটি বাসে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।