বাকফের কিরাত সন্ধ্যা বুধবার
ফাইল ছবি
মাহে রমজানকে স্বাগত জানাতে কিরাত সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ আল কোরআন ফাউন্ডেশন (বাকফ)। বুধবার সন্ধ্যা ৭টায় শরীফ মেটালের সহায়তায় রাজধানীর আরামবাগ কালভার্ট রোডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত চেইন কিরাত-মাহফিলের এটি দ্বিতীয় পরিবেশনা। এতে কিরাত পরিবেশন করবেন ক্বারি হাবিবুর রহমান,ক্বারি নাজমুল হাসান, ক্বারি ফিরোজ, ক্বারি আহমেদ বিন ইউনুস, ক্বারি জহিরুল ইসলাম, ক্বারি মাহমুদুল হাসানসহ দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারিরা।
এসকেডি/এমএস