২ জুন ২০১৫ : একনজরে সারাদিনের খবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৭ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি
এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কালামসহ ৭ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। আনসারুল্লাহ বাংলা টিম-১৩ পরিচয়ে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়।
দেশের উন্নয়ন বিবেচনায় রেখে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
উদ্ভাবনী শক্তি ও ধারণা এবং দেশের কিভাবে উন্নয়ন হবে, এ বিষয়টি বিবেচনায় রেখে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নয়, অভিবাসীদের নেয়া হচ্ছে অজ্ঞাতস্থানে
আন্দামান সাগর থেকে উদ্ধার করা ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে বাংলাদেশের জলসীমায় নয়, সমূদ্রে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলে দাবি করেছেন মিয়ানমারের একজন মন্ত্রী।
ছিটমহল বিনিময়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি
বাংলাদেশ-ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের কেন্ত্রীয় সরকার। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি ভবনে স্বাক্ষরের পর বিজ্ঞপ্তিটি জারি করা হয়।
বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে না : মমতা
বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হবে না বলে জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তি ৫৬ বছর আটকে আছে আর সে জন্যই বাংলাদেশ যাচ্ছি।
৫ মাসে ৯৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড : অধিকার
গত পাঁচ মাসে দেশে ৯৫টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। আর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৩৭ জন। গুম হয়েছেন ৩৬ জন। ধর্ষণের শিকার হয়েছেন ২৩৩ জন নারী। সোমবার মানবাধিকার সংস্থা অধিকার এসব তথ্য প্রকাশ করে।
চূড়ান্ত হলো শ্রম আইন বিধিমালা
শ্রম আইন-২০০৬ বিধিমালা চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় এ বিধিমালা চূড়ান্ত করা হয়।
৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীকে ট্যাব দেয়া হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয় আগামী ২০১৬ সাল থেকেই ৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীকে ট্যাব দেয়ার লক্ষ্যে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে এ উদ্যোগ অনেক বেশি কার্যকরী হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরের করবী হলে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
ক্যান্টনমেন্ট থেকেই নেতৃত্ব গড়ে উঠতে হবে : ড. মঈন খান
সরকারের ‘দমননীতি’ অব্যাহত থাকলে ক্যান্টনমেন্ট থেকেই নেতৃত্ব গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জিয়াউর রহমানও ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
ডিএসইতে লেনদেন কমেছে ২৭৭ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।
ভারত সিরিজে আম্পায়ারদের নাম ঘোষণা
তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে আগামী ৮ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। আর এ সফরকে সামনে রেখে আম্পায়ারদের নাম ঘোষনা করেছে আইসিসি।
আরএস/আরআই