শুল্ক বাড়লো ইমিটেশনের
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে খুব একটা সুসংবাদ নেই মেয়েদের জন্য। মোবাইল সিমের পাশাপাশি এবার শুল্ক বাড়ানো হয়েছে মেয়েদের ইমিটেশনের অলংকারেও।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইমিটেশন অলঙ্কারের আমদানি শুল্কহার ২০ শতাংশ করা হয়েছে। যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল মাত্র ১৫ শতাংশ।
আমদানি শুল্কহারের প্রভাবে খুচরা ও পাইকারি বাজারে ইমিটিশনের কানের দুল, হাতের চুড়ি, বালা, ব্রেসলেট, আংটি, ব্যাঙ্গেল, গলার চেইন, নেকলেস, পায়ের নূপুর এবং কপালের টানা ও টিকলির দাম বাড়বে।
২০১৩-১৪ সালের বাজেটে শুল্কের হার ২০ শতাংশ থাকলেও পরবর্তীতে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। তবে এই অর্থবছরের বাজেটে এই শুল্ক আবার বৃদ্ধি করলো অর্থ মন্ত্রণালয়।
এআর/এসএইচএস/আরআইপি