১.৮০ মিলিয়ন লোকের কর্মসংস্থান করেছে সরকার : অর্থমন্ত্রী


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৪ জুন ২০১৫
ফাইল ছবি

দেশের অভ্যন্তরে ১.৩ মিলিয়ন এবং দেশের বাইরে ০.৫ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে সরকার। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ১.৮০ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। বৃহস্পতিবার ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব পেশ করার সময় এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৮ সালের পর থেকে বিশ্বের অনেক দেশই কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির সংকটে নিপতিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেব মতে মন্দাপূর্ব সময়ের তুলনায় বিশ্বে বেকার লোকের সংখ্যা ৩১ মিলিয়ন থেকে বেড়ে ২০১৪ সালে দাড়ায় ২০১ মিলিয়নে।

মন্ত্রী বলেন, এই সময় বিশ্বে কর্মসংস্থানহীন অবস্থার মধ্যে সরকার দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছে।
এই দেশের অভ্যন্তরে ১.৩ মিলিয়ন এবং দেশের বাইরে ০.৫ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে সরকার। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ১.৮০ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার।

জি টু জি পদ্ধতিতে যৌক্তিক অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া, সৌদি আরব, জর্ডান ও দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণ করা হয়েছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন দেশে অবৈধভাবে কর্মরত প্রায় ১১ লক্ষ বাংলাদেশি কর্মী বৈধভাবে কাজের অনুমতি পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি এ সময়ে প্রকৃত মজুরি বৃদ্ধি ও দারিদ্র এবং অসমতা হ্রাস পেয়েছে বলে জানান তিনি।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।