২০১৮ সালের মধ্যে বিদ্যুতের সক্ষমতা ৮০ শতাংশ বৃদ্ধি পাবে
২০১৮ সালের মধ্যে ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত উৎপাদন ও সরবরাহ বাড়ানোও নিশ্চিত করা হবে। পাশাপাশি আবাসিক খাতে গ্যাস ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য প্রিমিটার স্থাপনের কার্যক্ষমও চলবে।
বৃহস্পতিবার ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব পেশ করার সময় একথা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যুতের চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন আমাদের অঙ্গীকার। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সঞ্চালন বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন কর হবে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০০৯ সালে ছিল চার হাজার ৯৪২ মেগাওয়াট তা বর্তমানে ১৩ হাজার ৬৭৫ মেগাওয়াট। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৫ পর্যন্ত অতিরিক্ত ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি।
উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত উৎপাদন ও সরবরাহ বাড়ানোও নিশ্চিত করাই এখন লক্ষ্য। ২০১৮ সালের মধ্যে ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
জ্বালানি খাতে নতুন সংযোগ শেষ করা এবং আবাসিক খাতে গ্যাস ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য প্রিমিটার স্থাপনের যে কার্যক্রম চলছে তা শেষ করার পরিকল্পনাও নিয়েছে সরকার।
বর্তমানে দেশের মোট ২০টি গ্যাসফিল্ড হতে দৈনিক দুই হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
জেইউ/বিএ/পিআর