২০১৮ সালে যান চলাচলে উন্মুক্ত হবে পদ্মাসেতু


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৪ জুন ২০১৫

২০১৮ সাল নাগাদ পদ্মাসেতু যানবাহন চলাচলে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য ৭ হাজার ২শ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব পেশ করার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতিক্ষীত পদ্মাসেতুর নির্মাণ কাজ অনেক দূর এগিয়েছে। পদ্মার দুই তীরে বাঁধ নির্মাণে ঐ অঞ্চলের মানুষের জীবনে শুরু হয়েছে নতুন কর্মচাঞ্চল্য।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১০ হাজার ১৬২ কোটি টাকায় প্রথম পদ্মাসেতু প্রকল্পটি অনুমোদন করেছিল। ২০১১ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় নির্ধারণ করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা।

সেতু বিভাগ সূত্র জানায়, সরকারিভাবে এখনো ২০১১ সালে ধরা ব্যয়ই বহাল আছে।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।