যোগাযোগ উন্নয়নে বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৪ জুন ২০১৫

দেশের সড়ক ও অবকাঠামো উন্নয়নের এবছর বাজেটে ২৬ হাজার ৩২৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব উত্থাপনের সময় এসব বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সড়কের অবকাঠামোগত উন্নয়নে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে, যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক ৮ লেনে উন্নীতকরণ ও আড়িয়াল খাঁ নদীতে ৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রকল্প নেয়া হবে।
 
সড়কপথে যাত্রী সেবার জন্য বিআরটিসির অধীনে ৩০০ দ্বিতল ও ১০০ আর্টিকুলেটেড বাস সংগ্রহ করার কথা জানান অর্থমন্ত্রী।
 
বন্দর ও নৌ-পথ উন্নয়নে ৫৩ টি রুটে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই খান জাহান আলী বিমানবন্দর ও বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের আংশিক প্রকল্পও এই বাজেটের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।