বাজেটে অগ্রাধিকার পাচ্ছে ৮ প্রকল্প


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৪ জুন ২০১৫

সরকার আটটি বড় প্রকল্পকে দ্রুততম সময়ে বাস্তবায়িতব্য প্রকল্প বা ফার্স্ট ট্র্যাক প্রকল্প হিসেবে চিহ্নিত করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি। এসব প্রকল্পকে তিনি প্রবৃদ্ধিতে গতি সঞ্চালক হিসেবে উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধিতে গতি সঞ্চালক এ আটটি বৃহৎ প্রকল্পকে দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নজরদারিতে আনা হয়েছে। প্রকল্পগুলো হলো- পদ্মা সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প, এমআরটি-৬ প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও পায়রা সমুদ্র বন্দর প্রকল্প।

এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প দুটি সরকারের চলতি মেয়াদে শেষ হবে বলে আশা করেন অর্থমন্ত্রী।

তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, তাতে বলা হয়েছে শুধু পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি প্রতি বছর ০.৫৬ শতাংশ বাড়বে এবং অনগ্রসর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।