শিশুদের জন্য বরাদ্দ থাকছে বাজেটে
শিশুদের চাহিদা পূরণ, কল্যাণ ও বিকাশে এবারের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় বলেন, গত অর্থ বছরের বক্তৃতায় ২০১৫-২০১৬ অর্থবছর থেকে পরীক্ষামূলক শিশু বাজেট উপস্থাপনের কথা বলেছিলাম। এই প্রতিশ্রুতি অনুযায়ী যেসব মন্ত্রণালয় শিশুদের আর্থ সামাজিক দিক নিয়ে কাজ করে এমন পাঁচটি মন্ত্রণালয় নিয়ে প্রথমবারের মত ‘শিশুদের নিয়ে বাজেট ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করছি।
এই প্রতিবেদনে শিশুদেও চাহিদা পূরণ ও বিকাশ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর শিশুদের জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে তা এ প্রতিবেদন থেকে ধারণা পাওয়া যাবে।
এইচএস/এসএইচএস/আরআইপি