বাল্যবিবাহ নারী অগ্রগতির বাধা : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৪ জুন ২০১৫
ফাইল ছবি

বাল্য বিবাহ নারীর অগ্রযাত্রাকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বাজেট বক্তৃতিতায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, লিঙ্গ বৈষম্য হ্রাসে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে বর্তমানে শীর্ষে অবস্থান করছে। আর ১৪২ টি দেশের মধ্যকার জরিপে বাংলাদেশের অবস্থান ৬৮তম। শ্রীলংকা, ভারত, পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থার উপরে।

তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান ১৪২ টি দেশের মধ্যে ১০ম। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী সবাই নারী। নারীর ক্ষমতায়নে এটি বিরল দৃষ্টান্ত।

বাল্য বিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এই ক্ষেত্রে আমাদের সমাজ এখনও পেছনে রয়েছে। ১৮ বছর বয়সের আগেই অনেক মেয়ে সংসারের দায়িত্ব গ্রহণ করছে। এতে যেমন মা ও শিশুর মৃত্যুর হার বাড়ছে, তেমনি উচ্চশিক্ষায় নারীরা পিছিয়ে পড়ছে।

শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ব্যাপারে মুহিত বলেন, সরকার শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা, নিপীড়ন-নির্যাতন-সহিংসতা-শোষণমুক্ত পরিবেশ সৃষ্টি, শিশুশ্রম ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা দেয়া ও শিক্ষা নিশ্চিতকরণ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলা কর্মজীবীর সন্তানদের জন্য দিবাযত্ন কেন্দ্র স্থাপন করছে সরকার। এই পরিসেবার আওতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।