শুক্রবার বাজেট প্রস্তাব পরবর্তী বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৪ জুন ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, শুক্রবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন এবং নতুন বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

অন্যদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শুক্রবার সকাল ১১টায় নগরীর ব্র্যাক ইন সেন্টারে প্রস্তাবিত বাজেট সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করবে করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট প্রস্তার করেছেন। গত অর্থবছরে (২০১৪-১৫) বাজেটের আকার ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।