৪ জুন : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৪ জুন ২০১৫

অশোধনীয় আশাবাদের বাজেট
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবারের বাজেটে ‘কালো মেঘের আড়ালে সোনালী রেখা’ দেখেননি। তবে তিনি অশোধনীয় আশাবাদী বলে জানিয়েছেন।

প্রস্তাবিত বাজেট বিনিয়োগ ও শিল্পবান্ধব : এফবিসিসিআই
২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিনিয়োগ ও শিল্পবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

দাম কমছে যে সব পণ্যের
২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর ও শুল্ক হারের পরিবর্তনের কারণে যে সব পণ্যের দাম কমতে পারে।

দাম বাড়ছে যে সব পণ্যের
২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর ও শুল্ক হারের পরিবর্তনের কারণে যে সব পণ্যের দাম বাড়তে পারে।

এটা ফাউল বাজেট : বিএনপি
২০১৫-১৬ অর্থবছরের জন্য দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট প্রস্তাবনাকে বাস্তবধর্মী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর আহ্বান
পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে সরকারের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্ব সম্প্রদায়সহ সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫০ টাকা রিচার্জে কথা বলা যাবে সাড়ে ৪১ টাকার
সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেটে মোবাইল ব্যবহারকারীরা পড়তে যাচ্ছেন মহাবিপাকে। নতুন অর্থ আইন কার্যকর হলে গ্রাহকরা ৫০ টাকা রিচার্জ করলে কথা বলতে পারবেন মাত্র ৪১.৫ টাকার।

বাসে পেট্রলবোমা হামলা : জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
কুমিল্লার চান্দিনায় মঙ্গলবার রাতে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

একে/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।