ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে : সেনা সদস্যসহ নিহত ৪


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৫ জুন ২০১৫

ঢাকা-আরিচা মহাসড়কের ধামারইয়ের জয়পুরা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সেনা সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ৪ জন। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এবং এলাকাবাসী জানান, চট্টগ্রাম থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা শুক্রবার ভোরে সাউদিয়া পরিবহন ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত সেনা সদস্য শহিদুর ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বাসটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।

এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আল-মামুন/এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।