মিরপুরে মানবপাচারকারী সন্দেহে আটক ১
রাজধানীর মিরপুরে পীরেরবাগ এলাকার এক বাসায় অভিযান চালিয়ে মানবপাচারকারী সন্দেহে তানিম ইসলাম চৌধুরী কিরণ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র্যাব)-এর একটি দল তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম। তিনি জাগো নিউজকে জানান, কিরণ মানবপাচারকারী চক্রের সদস্য। তার কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৯ কোটি টাকার চেক জব্দ করা হয়েছে। এছাড়া কিছু ডাক্তারি কাগজপত্র পাওয়া গেছে যা থেকে মনে হয় সে মেডিকেল চেকআপের নামে মানবপাচার করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিরণ মানবপাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেন সাইফুল ইসলাম।
জেইউ/একে/পিআর