মোদির সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৬ জুন ২০১৫

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রথম দিনের সরকারি কর্মসূচি শেষ করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সফররত মোদি। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



শনিবার রাত ৮টায় হোটেল সোনারগাঁয়ের গ্র্যান্ড বলরুমে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে বিশেষ এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এরপর শেখ হাসিনাসহ মোদি ভোজসভায় অংশ নেন।



সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথমসারির শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।



বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।